উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মেহেদী হাসান বিজয়ী হয়েছেন।নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে শ্রমিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন।নির্বাচনে বিজয়ের পর মেহেদী হাসানকে ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা অভিনন্দন জানান। এ সময় নবনির্বাচিত সভাপতি শ্রমিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।মেহেদী হাসান বলেন, শ্রমিকরা আস্থা ও ভালোবাসা দিয়ে তাকে নির্বাচিত করেছেন। তিনি এই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন। শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।