উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ আবু কাওছার মিঠু :, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পিকনিকের নামে ট্রলারে মাদক ও জুয়া চলার অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।রোববার (৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চন ব্রিজ সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে নৌ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকনিকের নামে ট্রলারে মাদক সেবন, জুয়া ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাদের আটক করা হয়েছে।আটক ব্যক্তিদের মধ্যে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক মিয়াসহ স্থানীয় কয়েকজন রয়েছেন। এছাড়া সাতজন নারীও আটক হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।অভিযানে ট্রলার থেকে বিদেশি মদের বোতল, বিয়ার ও জুয়া খেলার সরঞ্জামসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নদীতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পিকনিকের নামে মাদক ও জুয়ার আয়োজনের অভিযোগে তাদের আটক করা হয়েছে।পুলিশ জানায়, আটক সাত নারীকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে। সেখানে অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।