উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সঞ্জু বনিক সৌরভ :, পঞ্চগড় প্রতিনিধি : ||
পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রেমিকার সঙ্গে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বপন চন্দ্র (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা সুমি রানী আহত হয়েছেন।রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার মাড়েয়া ইউনিয়নের ফুটকিবাড়ী এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।নিহত স্বপন চন্দ্র বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের ধনিপাড়া গ্রামের উপেন চন্দ্রের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন চন্দ্র ও সুমি রানী মোটরসাইকেলে করে মাড়েয়া থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। পথে ফুটকিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বপন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনায় সুমি রানীও আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান।পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ-এর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্বপন চন্দ্রকে হাসপাতালে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথে সাকোয়া এলাকায় তার মৃত্যু হয়। পরে স্বজনরা তাকে আবার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দুর্ঘটনায় স্বপন চন্দ্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওই যুবকের মৃত্যু হয়েছে।নিহতের এক খালাতো ভাই জানান, স্বপন চন্দ্র ও সুমি রানী ঘুরতে বের হয়েছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়ে স্বপনের মৃত্যু হয়।