উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুলেন্দু শেখর দাস :, সুনামগঞ্জ প্রতিনিধি ||
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাসকে সভাপতি, বিপ্রেশ কুমার রায় বাপ্পীকে সাধারণ সম্পাদক এবং সেতুল বাবু তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সুনামগঞ্জ জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির কার্যক্রম গত ১১ জুলাই ২০২৬ থেকে শুরু হয়েছে এবং আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন কলি তালুকদার (আরতি), বিমল বণিক, অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, স্বপন চন্দ্র দেব, ঝন্টু তালুকদার, চঞ্চল কুমার লৌহ ও সুমন সাহাসহ আরও অনেকে।যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন চন্দুন কুমার দাস, প্রসেনজিৎ নন্দী (সূচক) ও মনি কাঞ্চন দাস। কোষাধ্যক্ষ স্বপন চন্দ্র সরকার এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন দিপ্ত বণিক শুভ।সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে অমর চক্রবর্তী, দপ্তর সম্পাদক বিপ্লব তালুকদার, সহ-দপ্তর সম্পাদক শিবু পোদ্দার, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী এবং সহ-প্রচার সম্পাদক দীপক দেবনাথ দায়িত্ব পেয়েছেন।এ ছাড়া গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে স্বাধীন চৌধুরী এবং সহ-সম্পাদক হিসেবে জয়ন্ত বণিক সুমন, শিক্ষা গবেষণা ও কর্মসংস্থান সম্পাদক অনুপ কান্তি রায় মলয়, সহ-শিক্ষা সম্পাদক সুমন দাস, সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য্য ও সহ-সাংস্কৃতিক সম্পাদক শ্রীমতি জবা ঘোষকে রাখা হয়েছে।সমাজকল্যাণ সম্পাদক সুকান্ত কুমার রায়, সহ-সমাজকল্যাণ সম্পাদক পিনাক দাস, গণসংযোগ সম্পাদক অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, সহ-গণসংযোগ সম্পাদক সমীর দেব, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অঞ্জন ভৌমিক এবং সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তনয় চক্রবর্তী নতুন কমিটিতে দায়িত্ব পেয়েছেন।এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়, সহ-ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক পংকজ দত্ত, মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতি রুপালী সোম পম্পা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতি মলি রায় এবং পূজা সম্পাদক হিসেবে রতিশ গোস্বামীকে মনোনীত করা হয়েছে।কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শ্রী কুমার শংকর চৌধুরী নুপুর, ডা. প্রহল্লাদ বণিক, রবীন্দ্র বণিক, অরুণ অধিকারী, সন্তোষ রায় সন্তো, জ্যোতি ভূষন রায় তালুকদার, শংকর বণিক, সীমান্ত বিজয় সরকার, সিদ্ধার্থ এষ বলাই, শামীম রঞ্জন তালুকদার, পরিমল তালুকদার, অরুণ তালুকদার, বিধান চন্দ্র দাস, নন্দন রায়, জয়ন্ত বণিকসহ আরও অনেকে।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্য রয়েছে।নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর সুনামগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা, ধর্মীয় অনুষ্ঠান আয়োজন এবং সম্প্রদায়ের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।