উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহিদুল ইসলাম ফরহাদ :, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় বিশ্বরোড মোড়সংলগ্ন আম গবেষণা কেন্দ্রের পূর্ব পাশে সংগঠনের কার্যালয়ের তৃতীয় তলায় সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ। সাংগঠনিক সম্পাদক রিপন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।সভায় বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. রবিউল ইসলাম, উপদেষ্টা সিয়াম রেজা, সহ-সভাপতি মো. এনামুল হক নাসিম ও আবুল হোসেন, সাধারণ সম্পাদক শাহীন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান জুয়েল, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম ফরহাদ, অর্থ সম্পাদক আবুল কাশেম এবং সদস্য মুনিরুল ইসলাম মুনির, বিপ্লব হাসান, নাসিরুল ইসলাম ও সুমন আলী।বক্তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।সভায় সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির জন্য নিয়মিত সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ ও বিষয়ভিত্তিক কর্মশালা আয়োজনের প্রস্তাব উঠে আসে। সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে স্থানীয় সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।পরে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন।দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ বলেন, সংগঠনের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য কাজ করা হবে।অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। নতুন কমিটির দায়িত্ব গ্রহণকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।