উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু নাঈম রিপন :, নরসিংদী প্রতিনিধি : ||
গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে পথসভা ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যজোট।জেলা জামায়াতের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। পাশাপাশি নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। এর প্রভাব পড়ছে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে।পথসভায় ১১ দলীয় ঐক্যজোটের মুখ্য সমন্বয়ক ও জেলা জামায়াত নেতা মো. ইব্রাহিম ভূঁঞা বলেন, “গ্যাস সংকট, বিদ্যুতের লোডশেডিং এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ চরম ভোগান্তির মধ্যে রয়েছে। জনগণের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”পথসভা শেষে নরসিংদী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ছয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপিতে দাবিগুলোর মধ্যে রয়েছে—সারাদেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন করা;লোডশেডিং বন্ধ করে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা;বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করে জনগণের সামর্থ্যের মধ্যে মূল্য নির্ধারণ করা;অতিরিক্ত ও ভুল বিদ্যুৎ বিল বন্ধ করে সঠিক মিটার রিডিং অনুযায়ী বিল নিশ্চিত করা;দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার এবং সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া;জনগণের স্বার্থে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা।নেতৃবৃন্দ বলেন, শিল্পসমৃদ্ধ নরসিংদীর বস্ত্র খাতসহ দেশের অর্থনীতিকে সচল রাখতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা জরুরি।