উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাকিবুল (বলরামচক), মো. রাকিব (বলরামচক), শান্ত (বলরামচক), মো. শাহজালাল (ভরতেতুলিয়া) এবং মো. জাহাঙ্গীর আলম (রোঁয়ার, আক্কেলপুর, জয়পুরহাট)।পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।আত্রাই থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।