উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোর প্রতিনিধি ||
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ২৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চান্দাই ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তাররা হলেন, রাজেন্দ্রপুর গ্রামের মৃত আবু সাঈদের ছেলে মো. জিয়াউর রহমান (৩৫) এবং দাশগ্রাম মেছভাটাপাড়া গ্রামের মো. রাসেল মণ্ডল (২২)।পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বড়াইগ্রাম থানার একটি দল রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবা জব্দ করে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।তিনি আরও জানান, শুক্রবার (৭ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে তাদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।