উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রহমত আরিফ :, ঠাকুরগাঁও সংবাদদাতা : ||
ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদীতে গোসল করতে নেমে হাবিব (১০) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বন্ধুদের সঙ্গে ভূল্লী নদীতে গোসল করতে নামে হাবিব। একপর্যায়ে পানির গভীরে তলিয়ে গেলে তাকে খুঁজে বের করার চেষ্টা শুরু করেন স্থানীয়রা।পরে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাজুড়েও এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।