উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক : ||
রাজধানীর গেন্ডারিয়া থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় এক আসামির কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সনেট কুমার সাহা, এএসআই জনি মিয়া, এএসআই হানিফ মিয়াসহ গেন্ডারিয়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।অভিযানে একই ব্যক্তির নামে বিভিন্ন মেয়াদের তিনটি সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. সোহেল রফিককে গ্রেফতার করা হয়। এছাড়া একটি জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোছা. কাজল খান এবং ৫০ পিস ইয়াবাসহ মো. সাদ্দামকে আটক করা হয়।অন্যদিকে নারিন্দা পুলিশ ফাঁড়ির এএসআই দিদারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. রাজুকে গ্রেফতার করেন।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন অপরাধে জড়িত এসব আসামিকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।