উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
বগুড়াকে বিভাগ হিসেবে মেনে নেওয়ার প্রসঙ্গকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফরিদুল ইসলাম সাগর নামের এক ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ জেলার মানুষকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর ভাষায় কটূক্তি করার অভিযোগ উঠেছে।অভিযোগে বলা হয়, তিনি নওগাঁ জেলার সাধারণ মানুষকে অবমাননাকর ভাষায় গালিগালাজ করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নওগাঁবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। অনেকেই এ ধরনের বক্তব্যকে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য নষ্ট করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন।সচেতন মহল বলছেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে কোনো জেলার মানুষকে সম্মিলিতভাবে হেয় বা অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দায়িত্বশীল আচরণ, শালীন ভাষার ব্যবহার এবং পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানান।এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নওগাঁ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।