উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১ কেজি শুকনো গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বদলগাছী থানার দোনাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ওই এলাকায় রুমা (২৫) নামে এক নারীর বসতবাড়ির সামনে তার বাবা ও অপর এক ব্যক্তি মাদক কেনাবেচা করছেন—এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুমা দৌড়ে পালিয়ে যান।এ সময় ইসরাইল (৫৩), পিতা- ইনছের আলী, গ্রাম- উত্তর পাইকপাড়া, থানা ও জেলা নওগাঁকে আটক করে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতরে থাকা একটি সাদা পলিথিন থেকে ১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আলামত জব্দ করা হয়।অভিযান চলাকালে ইসরাইলের সহযোগী সুব্রত মালী (৪০), পিতা- প্রদীপ মালী, গ্রাম- হরেকৃষ্ণপুর, থানা- বদলগাছী, জেলা- নওগাঁকেও গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।