উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে যুবদল নেতা মো. হাসান আলী রোমনের ওপর হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল।যুবদলের দাবি, পূর্ব শত্রুতার জেরে গত ২ আগস্ট ২০২৬, দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী খুশি বেগম ও তাঁর স্বামী মিজানুর রহমানের নেতৃত্বে একদল ব্যক্তি অতর্কিত হামলা চালায়। এতে যুবদল নেতা মো. হাসান আলী রোমনের হাতের কব্জি গুরুতরভাবে জখম হয়।এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বদলগাছী উপজেলা যুবদলের উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. হাদী চৌধুরী টিপু। এ সময় উপজেলা যুবদলের নেতারা অবিলম্বে হামলার মূল পরিকল্পনাকারীসহ জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মেজবাউল হক রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুমিনুল ইসলাম মুন্না, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আ. রাজ্জাক, মথুরাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রোস্তম আলী এবং সাধারণ সম্পাদক মো. লিকসন আলী।এ ছাড়া স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, হামলার অভিযোগগুলো সংবাদ সম্মেলনে যুবদলের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।