উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের ভীমপুর বিলে অভিযান চালিয়ে প্রায় ১২০০ মিটার অবৈধ রিং জাল (চায়না দুয়ারী জাল) জব্দ করে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে ভীমপুর বিলের বিভিন্ন স্থানে অবৈধভাবে পেতে রাখা চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত প্রায় ১২০০ মিটার রিং জাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ জালের ব্যবহার দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের জালে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধরা পড়ায় প্রাকৃতিক মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হয়। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। একই সঙ্গে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে।