উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া গ্রামে বজ্রপাতে মো. আবু বক্কর সিদ্দিক (৫২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার (২ আগস্ট) সকালে নিজ জমিতে আমন ধান রোপণের কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত মো. আবু বক্কর সিদ্দিক আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া গ্রামের বাসিন্দা। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।