উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর পোরশা উপজেলায় অসুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ১১ জন অসহায় ও দরিদ্র ব্যক্তির মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান। এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোঃ তৌফিকুর রহমান শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম সাদেক এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, সরকার অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এ ধরনের জনকল্যাণমূলক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ১১ জন উপকারভোগীর হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।