উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের বদলির আদেশ বাতিল করা হয়েছে। ফলে তিনি আগের মতোই রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।রোববার (২ আগস্ট) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্বে জারি করা বদলি-সংক্রান্ত আদেশের সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়।এর আগে মো. রাকিবুল হাসানের বদলির আদেশ জারির পর স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়। তারা রাণীনগরে তাঁর দায়িত্ব অব্যাহত রাখার আহ্বান জানান।সর্বশেষ জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর বদলির আদেশ বাতিল হওয়ায় মো. রাকিবুল হাসান রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবেই দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।এ ঘটনায় উপজেলার বিভিন্ন মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।