উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরাফাত ইমাম গতরাতে ঢাকায় স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।জানা গেছে, আজ বাদ আসর তাঁর নিজ গ্রাম মাতাজিহাটে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।ডা. আরাফাত ইমামের মৃত্যুতে ধামইরহাটসহ নওগাঁ জেলার চিকিৎসক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসাসেবায় তাঁর আন্তরিকতা, মানবিকতা ও পেশাদারিত্বের জন্য তিনি সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন।তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্থানীয় মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।