উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুলবুল আহমেদ , হবিগঞ্জ প্রতিনিধি ||
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামে ‘দি লিটল ফ্লাওয়ারস কেজি অ্যান্ড গার্লস হাই স্কুল’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এরাবরাক নদীসংলগ্ন এলাকায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা হয়।ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আউশকান্দি জামে মসজিদের ইমাম কারী রিয়াজ উদ্দিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, শিক্ষাবিদ, সমাজসেবক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন প্রফেসর আব্দুল হান্নান, সিলেট বারের অ্যাডভোকেট আবুল ফজল, শিক্ষানুরাগী হাজী সুহুল আমিন, ব্যবসায়ী ফখরুল ইসলাম নোমান, সাবেক চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ইকবাল বাহার তালুকদার, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফজ্জুল হক, ইউপি সদস্য সিজিল ইসলাম সেজলু, ইউপি সদস্য জমির আলীসহ আরও অনেকে।এ ছাড়া আউশকান্দি ও আশপাশের প্রায় সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষানুরাগী, ব্যবসায়ী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।আয়োজকদের আশা, নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশেষ করে মেয়েদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কার্যকর অবদান রাখবে।