উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
রাজধানীর কলাবাগান এলাকার একটি হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, হোস্টেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।জানা গেছে, পিংকি বিশ্বাস বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা এবং রাজধানীর আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলে আরও দুই শিক্ষার্থীর সঙ্গে থাকতেন। তবে ঘটনার সময় অপর দুই শিক্ষার্থী ছুটিতে গ্রামের বাড়িতে ছিলেন।পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।