উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও চারজনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর ফলে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৫ জনে।বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য বিভাগ নিয়মিত নজরদারি অব্যাহত রেখেছে।