উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আজ (মঙ্গলবার) জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বেলা ১১টায় সংসদ ভবনে এ বৈঠকে অংশ নেবে।সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ-১ শাখার পরিচালক মো. মনির হোসেন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি ওই দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের উদ্দেশে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠানো হয়। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন কমিশনের এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।