উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেট প্রতিনিধি : ||
সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ঘটনাটি আমলে নিয়ে তদন্তের উদ্যোগ নিয়েছে শিক্ষা বিভাগ।গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ওই প্রধান শিক্ষিকা নিজের ফেসবুক আইডি থেকে ‘ডিফারেন্ট টাচ’ ব্যান্ডের গাওয়া ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সঙ্গে কয়েক সেকেন্ডের একটি রিল প্রকাশ করেন। ভিডিওতে বিদ্যালয় প্রাঙ্গণে শাড়ি পরিহিত অবস্থায় তাকে হাঁটাহাঁটি ও বিভিন্ন ভঙ্গিতে দেখা যায়। পোস্টটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়।সমালোচনার মুখে পরে তিনি ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলেন। এদিকে অনেকেই এ ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, তদন্তে সরকারি আচরণবিধি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কোনো নিয়ম লঙ্ঘন হয়েছে কি না, তা যাচাই করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।এ বিষয়ে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদও জানান, তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে কোনো অনিয়মের প্রমাণ মিললে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।