উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইন অনুযায়ী একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন সব ধরনের প্রাপ্য সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পাবেন।রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান সরকারের প্রথম ছয় মাসে মো. সাহাবুদ্দিন সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে সংবিধান অনুযায়ী তিনি বিশেষ সাংবিধানিক সুরক্ষা (প্রিভিলেজ) ভোগ করেছেন। ফলে দায়িত্ব পালনকালীন সময়ের বিষয়ে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা বিচারিক পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল না।তিনি আরও বলেন, দায়িত্বকালের বাইরের কোনো বিষয়ে কেউ অভিযোগ বা বক্তব্য দিতে পারেন, সেটি তাদের মতপ্রকাশের স্বাধীনতার অংশ। তবে এখন পর্যন্ত সরকারের কাছে এমন কোনো অভিযোগ আসেনি, যা আমলে নেওয়ার মতো বলে বিবেচিত হয়েছে।এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তোলার প্রসঙ্গেও মন্ত্রী বলেন, অভিযোগ করার অধিকার সবার রয়েছে। তবে সরকারের দৃষ্টিতে এখন পর্যন্ত সেসব অভিযোগে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার মতো কোনো বিষয় পাওয়া যায়নি।নিরাপত্তা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন এসএসএফ, পিজিআরসহ নির্ধারিত সময়ের নিরাপত্তা সুবিধা পাবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও তার নিরাপত্তা নিশ্চিত করবে।