উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (২৪ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ব্যাংকক থেকে দেশে ফেরেন স্পিকার। গত রবিবার চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তার আগামী রবিবার দেশে ফেরার কথা থাকলেও সরকারের উচ্চপর্যায়ের জরুরি বার্তার পর সফর সংক্ষিপ্ত করে শুক্রবারই দেশে ফিরে আসেন।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশেষ জরুরি প্রয়োজনের কথা জানিয়ে সরকার স্পিকারকে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার অনুরোধ জানায়। সেই অনুরোধের পরই তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন।বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।