উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিনাজপুর প্রতিনিধি : ||
জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে ১১ দলীয় ঐক্য আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট: জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।গোলাম পরওয়ার বলেন, জুলাই বিপ্লবের পর জনগণের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। তার দাবি, গণভোটে পাওয়া জনমতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানে প্রয়োজনীয় সংস্কার জরুরি। অন্যথায় রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে।তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানান এবং সব রাজনৈতিক বিভেদ ভুলে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, সংবিধান সংস্কার নিয়ে দলটির অবস্থানের সঙ্গে বাস্তবতার মিল নেই। তার ভাষায়, গণভোটে জনগণ যে মত দিয়েছে, সেটির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন।তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়িত না হলে জনগণের রাজনৈতিক প্রত্যাশা পূরণ হবে না এবং প্রয়োজন হলে ১১ দলীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে আন্দোলনে নামবে।সেমিনারে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা এবং ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।