উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কথিত গোপন ফোনালাপের অভিযোগের বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে অভিযোগটি সত্য হলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সরকার।বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানান।তিনি বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও শেখ হাসিনার মধ্যে কথিত ফোনালাপের বিষয়ে মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য নেই। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় তদন্ত করবে।সম্প্রতি অভিযোগ ওঠে, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথা হয়েছে। এ বিষয়ে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো তথ্য দিয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বিষয়টি পরিষ্কার করেন।শামা ওবায়েদ ইসলাম বলেন, অভিযোগটি সত্য হলে অবশ্যই বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।