উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সারা দেশে একদিনের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে দাবি পূরণ না হলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী সিএনজি ফিলিং স্টেশন বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।সংগঠনের নেতারা জানান, ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। দীর্ঘদিন ধরে কমিশন পুনর্নির্ধারণের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন না হওয়ায় তারা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।সংবাদ সম্মেলনে বর্তমান কমিশন বাড়িয়ে প্রতি ঘনমিটারে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণের দাবি জানানো হয়। তবে আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনার পথও খোলা থাকবে বলে জানিয়েছেন তারা।নেতারা বলেন, সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন প্রতি ঘনমিটারে ৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের দাম, ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।তাদের দাবি, বর্তমান কমিশন দিয়ে ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না। তাই কমিশন যৌক্তিকভাবে বৃদ্ধি না করা হলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে। এ কারণেই একদিনের প্রতীকী কর্মসূচির পাশাপাশি পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।