উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
ভারতের আলোচিত তরুণদের সংগঠন ‘ককরোচ মুভমেন্ট’-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবির সত্যতা নেই বলে জানিয়েছে সংগঠনটি।সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, অভিজিৎ দীপ বর্তমানে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেই এবং তাকে গ্রেপ্তারও করা হয়নি।এর আগে একই সংগঠনের পক্ষ থেকেই দাবি করা হয়েছিল, পুলিশ অভিজিৎ দীপকে তুলে নিয়ে গেছে। তবে পরবর্তীতে সেই বক্তব্য সংশোধন করে নতুন বিবৃতিতে জানানো হয়, আগের তথ্যটি সঠিক ছিল না এবং অভিজিৎ দীপকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।এ ঘটনার পর আগের তথ্যের ভিত্তিতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনেও সংশোধনী আনা হয়েছে। সর্বশেষ বিবৃতির বরাত দিয়ে জানানো হয়েছে, অভিজিৎ দীপকে ঘিরে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের খবর বিভ্রান্তিকর ছিল এবং বর্তমানে তিনি মুক্ত অবস্থায় রয়েছেন।