উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, সাহেদের বিরুদ্ধে আদালতের জারি করা ওয়ারেন্ট ছিল। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।এর আগে, ২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে তিন বছরের কারাদণ্ড দেন।২০২০ সালে করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় র্যাবের অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে আসে। অভিযানের পর আত্মগোপনে চলে যান সাহেদ। পরে একই বছরের ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।