উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতের নির্দেশনা অনুযায়ী পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানে থাকা দুটি ফ্ল্যাটের দখল নিয়েছে।রোববার (১৯ জুলাই) সকালে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স গুলশান-২ এলাকার ফ্ল্যাটে পৌঁছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খুলে জব্দের কার্যক্রম সম্পন্ন করে।দুদক সূত্রে জানা গেছে, ফ্ল্যাট দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। তদন্তে এগুলোকে সাবেক মন্ত্রীর অবৈধ সম্পদের অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরে আদালত অন্যান্য সম্পদের পাশাপাশি এই দুটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছিলেন।তবে দুদকের ধারণা, অভিযান পরিচালনার আগেই ফ্ল্যাট থেকে মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে।