উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক : ||
দেশের চিকিৎসাব্যবস্থার উন্নয়ন করে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে মানুষ চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য না হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী।শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।রিজভী বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ উন্নত চিকিৎসার আশায় বিদেশে চলে যাচ্ছেন। এই প্রবণতা বন্ধ করতে দেশের চিকিৎসা খাতকে আরও শক্তিশালী করতে হবে।তিনি বলেন, একসময় চিকিৎসার জন্য ভারতের মানুষ রাজশাহীতে আসতেন। সেই সক্ষমতা ফিরিয়ে আনতে চিকিৎসকদের দক্ষতা ও মেধাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।বিএনপির এই নেতা আরও বলেন, মানুষের জীবন-মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনীতির কোনো স্থান নেই। চিকিৎসকদের যোগ্যতা ও পেশাগত দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।তিনি জানান, চিকিৎসা খাতের বিদ্যমান সংকট ও ঘাটতি পূরণ করা গেলে সাধারণ মানুষ দেশের মধ্যেই উন্নত সেবা পাওয়ার সুযোগ পাবেন। এ লক্ষ্যে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।