উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্রীড়া ডেস্ক : ||
বিশ্বকাপের মহারণে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে রেফারিং নিয়ে সতর্কবার্তা দিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মের কঠোর প্রয়োগ নিশ্চিত করা জরুরি।রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ।স্প্যানিশ কোচ বলেন, বড় ম্যাচে রেফারিকে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না। মাঠে ফুটবলের নিয়ম ও ন্যায্যতা বজায় রাখতে হবে। তবে একই সঙ্গে তিনি রেফারিদের ওপর পূর্ণ আস্থার কথাও জানিয়েছেন।এর আগে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে হারের পর মিসরের কোচ ও খেলোয়াড়রা রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিষয়টি নিয়ে ফিফার কাছে অভিযোগও জানিয়েছিল মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল নিয়ে দে লা ফুয়েন্তে বলেন, প্রতিপক্ষের কৌশল নয়, নিজেদের স্বাভাবিক ফুটবলেই মনোযোগ দিতে চায় স্পেন। তিনি খেলোয়াড়দেরও মাঠে কোনো উসকানিতে পা না দিয়ে নিজেদের পরিকল্পনায় অটুট থাকার পরামর্শ দিয়েছেন।