উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক : ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্ণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এ সময়ে রাষ্ট্রীয় ব্যয় কমানো, প্রশাসনিক সংস্কার এবং বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মিতব্যয়িতা নিশ্চিত করতে রাষ্ট্রীয় খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মানবাধিকার সুরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও পেশাদার করতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।কৃষি ও পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী নদী-খাল পুনঃখনন কার্যক্রম এবং পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতে শিক্ষার্থীদের ব্যয় কমানো এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।সরকারের পাঁচ মাসের অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।