উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় প্রতিবেদন ||
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্যের কারণে দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোতে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।শনিবার (১৮ জুলাই) প্রকাশিত আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, বায়ুচাপের তারতম্যের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে।এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর